,

গ্যাসের পাইপ লাইনের ছিদ্র থেকে আগুনে একই পরিবারের দগ্ধ ৯

news-image

নায়ারণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের পাইপ লাইনের ছিদ্র থেকে আগুন লেগে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিড সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার হক বাজার এলাকায় জাকির হোসেনের চারতলা ভবনের তিনতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মণ (৪০), তার স্ত্রী শ্রীমতি অর্চনা (৩৫), মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিত (৯), মা ছায়া রানী হরি দাস (৬০), বোন সুমিত্রা (২৭), জামাতা নারায়ণ চন্দ্র (৪০), ভাতিজা প্রমিত (১৪) ও তার ভাই শাওন (১০)।

আগুনে দগ্ধ ওই বাড়ির ভাড়াটে শ্রীনগর চন্দ্র বর্মণ পেশায় দর্জি। তিনি জানান, আজ ভোরে পরিবারের সবাই দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ভোরে উঠে বাতি জ্বালাতেই রুমের মধ্যে আগুন লেগে যায়। এতে তিনিসহ ঘুমন্ত বাকিরা আগুনে দগ্ধ হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে শ্রীনাথ চন্দ্র বর্মণের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে, তার স্ত্রী অর্চনার ১৯ শতাংশ, মেয়ে অনামিকার ৪২ শতাংশ, ছেলে অর্পিতের ৪৬ শতাংশ, মা ছায়া রানী হরি দাসের ৯০ শতাংশ, বোন সুমিত্রার ৪২ শতাংশ, জামাতা নায়রণ চন্দ্রের ১৫ শতাংশ, ভাতিজা প্রমিতের ১০ শতাংশ ও তার ভাই শাওনের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, বদ্ধ ঘরে আগুন লাগলে শ্বাসনালিতে আগুন ঢোকে। এতে শ্বাসনালি পুড়ে যায়। দগ্ধ অবস্থায় আজ সকালে নয়জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তবে অন্যদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর