মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে খসড়া প্রস্তাবের আলোচনা বয়কট চীন-রাশিয়ার

news-image

নিউজ রিপোর্ট : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের উদ্যোগে আনা একটি খসড়া প্রস্তাবের আলোচনা বয়কট করেছে চীন ও রাশিয়া। জাতিসংঘ-মিয়ানমারের চুক্তি অনুযায়ী, ওই খসড়া প্রস্তাবে রোঙ্গিাদের প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির বিষয়টি প্রাধান্য পেয়েছিল।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের উদ্যোগে নভেম্বরে আনা ওই খসড়া প্রস্তাব সংক্রান্ত আলোচনায় অনুপস্থিত ছিল চীন-রাশিয়া। যুক্তরাজ্যের উদ্যোগে উত্থাপিত ওই খসড়া প্রস্তাবে জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে স্বাক্ষরিত মিয়ানমারের চুক্তি অনুযায়ী প্রত্যাবাসন নিশ্চিত করার কথা বলা হয়েছে। গত জুনে মিয়ানমারের নেপিদোতে ওই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

‘রোহিঙ্গা সংকট নিরসনে চুক্তিটিকে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে চিহ্নিত করেছেন মিয়ানমারে নিয়োজিত জাতিসংঘের আবাসিক এবং মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কারী নাট ওৎসবি।

এক সংবাদমাধ্যমকে নাট ওৎসবি সে সময় জানান, ‘রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যথাযথ পরিবেশ গড়ে তোলার কাজে সহায়তার জন্য ইউএনএইচসিআর ও ইউএনডিপি মিয়ানমার সরকারের সঙ্গে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেছে।’

তবে রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ অন্যান্য ব্যবস্থা নেওয়ার বিষয় রয়েছে ওই খসড়া প্রস্তাবে। এ ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ কর্মকর্তাদের নিয়মিত নিরাপত্তা পরিষদের কাছে রিপোর্ট করার তাগিদও দেওয়া হয়েছে এতে।

তবে চীন-রাশিয়ার অনুপস্থিতির বিষয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া সোমবার রয়টার্সকে বলেন, ‘আমার কাছে এটি যথাযথ সময়োপযোগী ও অর্থপূর্ণ কিছু মনে হয়নি।’

চীনা দূত মা ঝাওজু এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সংস্থাটিতে নিযুক্ত মিয়ানমারের প্রতিনিধিও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

রয়টার্স আরও জানিয়েছে, খসড়া প্রস্তাবটি ঠিক কখন ভোটাভুটির জন্য তোলা হবে কিংবা আদৌ তোলা হবে কিনা, তা এখনো পরিষ্কার নয়। তবে প্রস্তাবটি অনুমোদন পেতে হলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অন্তত ৯ সদস্য রাষ্ট্রের ভোট নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি নিরাপত্তা পরিষদের স্থায়ী কোনো সদস্য দেশ যেন ভেটো না দেয় তাও নিশ্চিত করতে হবে। স্থায়ী সদস্যদের কেউ ভেটো দিলে প্রস্তাবটি বাতিল হয়ে যাবে।

খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে। এসব রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও জাতিসংঘের সঙ্গে মিয়ানমার চুক্তি স্বাক্ষর করলেও এখনো শুরু হয়নি প্রত্যাবাসন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক