,

দুই মেয়েকে হত্যায় মায়ের ৪০ বছরের কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজের দুই মেয়েকে ৯০ ডিগ্রি তাপমাত্রায় গাড়িতে বন্ধ রেখে পার্টিতে গিয়েছিলেন মা আমান্ডা হকিংস (১৯)। আর এ ঘটনায় তাদের মৃত্যুর কারণে আমান্ডা হকিংসকে ৪০ বছরের করাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।

ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, ২০১৭ সালের ৭ জুন আমান্ডা হকিংস তার ১ ও ২ বছরের দুই মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেই সময় মায়ের দাবি ছিল, একটি লেকের কাছে ফুটে থাকা ফুলের গন্ধ শুঁকেই অসুস্থ হয়ে পড়ে সন্তানরা। এর পরই তাদের মৃত্যু হয়।

তবে একটি সংবাদ চ্যানেলের খবরে বলা হয়, সারা রাত বাচ্চাদের গাড়িতে বসিয়ে রেখে পার্টি করতে চলে যান মা। পুলিশের সেখান থেকেই সন্দেহ হয়।

প্রায় ১৫ থেকে ১৮ ঘণ্টা হিল কান্ট্রির ৯০ ডিগ্রি তাপমাত্রায় গাড়ির ভিতর বন্ধ হয়ে ছিল ওই বাচ্চারা। সেখানেই দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাদের। এমনকি ওই পরিস্থিতি দেখার পর বাচ্চাদের বাঁচানোর জন্য গুগলে প্রশ্ন টাইপ করেছিলেন আমান্ডা। পুলিশ সেটিরও প্রমাণ পেয়েছে।

শুনানি চলাকালীন বিচারক আমান্ডাকে বলেন, মানুষ নিজের কুকুরদেরও এর চেয়ে বেশি খেয়াল রাখে। এর পরই ওই মহিলাকে ৪০ বছরের কারাদণ্ডের সাজার আদেশ দেন বিচারক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর