,

৮ লাখ কৃষকের ৬’শ কোটি টাকা ঋণ মকুব

news-image

অনলাইন ডেস্ক : ভারতের আসামের কৃষকদের ৬০০ কোটি টাকার বেশি ঋণ মকুবের সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের বিজেপি সরকার। এতে করে ওই রাজ্যের ৮ লক্ষাধিক কৃষক উপকৃত হবেন। তবে আসছে লোকসভা নির্বাচনকে লক্ষ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দেশটির সরকারি কোষাগার থেকে এই অর্থ দেওয়া হবে খবরে বলা হয়েছে।এ সম্পর্কে দেশটির পরিষদীয়মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানিয়েছেন, গত সোমবার রাতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের ঋণ মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান, এই প্রকল্পের আওতায় ওই রাজ্যের কৃষকদের যে কোনও কিষাণ ক্রেডিট কার্ড বা ব্যাংক ঋণের ২৫ শতাংশ মকুব করে দেওয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ঋণ ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী।

এছাড়া ওই রাজ্যের কৃষকদের কথা বিবেচনা করে নতুন প্রকল্পের ঘোষণা করছে বিজেপি সরকার।বলা হয়েছে, নতুন প্রকল্পের আওতায় কৃষকের বিনা সুদে লোন পাবেন। তবে আগামী বছর থেকে এই প্রকল্প চালু হবে।

দেশটির বিশ্লেষকরা জানান, আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ করে এসব প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তাই নির্বাচনের হাতিয়ার হিসাবে কৃষকদের ঋণ মকুবের বিষয়টি হাতিয়ার হিসাবে ব্যবহার করা হবে।

গেল কয়েকদিন আগে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের কৃষকদের ঋণ মকুবের সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার। তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর