,

জার্মানির মসজিদে পুলিশি অভিযান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির বার্লিনে এক মসজিদে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। পুলিশের দাবি, মসজিদটির ইমাম সিরিয়ায় আইএস জঙ্গিদের অর্থায়নে সহায়তা করেছেন। খবর রয়টার্সের।

জার্মান প্রসিকিউটররা বলেছেন, সন্ত্রাসীরা যেন অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারে সেজন্যই তিনি এই অর্থায়ন করেন।

বার্লিনের উত্তরাঞ্চলীয় শহর ওয়েডিংয়ের আস-শাবা মসজিদে মঙ্গলবার এই অভিযান চালানো হয়। আহমেদ নামে মসজিদটির ইমামের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে এ অভিযান চালানো হয়। তবে এ ব্যাপারে সেই ইমাম কিংবা তার কোনো আইনজীবীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন: বেলজিয়ামের প্রধানমন্ত্রীর পদত্যাগ​

এর আগে ২০১৬ সালে একটি ইসলামপন্থি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুইশটিরও বেশি ফ্ল্যাট বাড়ি, অফিস এবং দুটি মসজিদে অভিযান চালায় দেশটির পুলিশ। সংগঠনটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জন্য যোদ্ধা সংগ্রহের চেষ্টা করছিল বলে অভিযোগ ছিলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর