,

মাকে হত্যা করে বস্তা ভরে আগুন লাগিয়ে দিল ছেলে

news-image

অনলাইন ডেস্ক : সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাকে গলা টিপে হত্যা করে ছেলে। পরে লাশ বস্তায় ভরে তিন কিলোমিটার দূরে নিয়ে কেরোসিন দিয়ে আগুনও ধরিয়ে দেয়। এমনই ঘটনায় গ্রেফতার হয় অভিযুক্ত ছেলে সত্যেন বিশ্বাস। ভারতের নদিয়ার শান্তিপুর থানার করমচাপুর এলাকা এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশের পুলিশ জানায়, বাড়ির পাঁচ কাঠা জমি নিয়ে মা তরুবালা বিশ্বাস ও ছোট ছেলের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। মেজাজ হারিয়ে একপর্যায়ে মাকে গলা টিপে হত্যা করে ছেলে সত্যেন। পরে লাশ বস্তাবন্দি করে প্রায় তিন কিলোমিটার পথ টানতে টানতে নিয়ে যায় ছেলে। এরপর রাতে আমবাগানে বস্তাবন্দি মৃতদেহে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল ছেলে সত্যেন।

গত ১ ডিসেম্বর সকালে আমবাগান থেকে বছর ৭৫ বছরের বৃদ্ধা তরুবালা বিশ্বাসের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তারপরই গ্রেফতার হয় অভিযুক্ত ছেলে সত্যেনকে।

পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করে সত্যেন জানায়, ৩০ নভেম্বর বচসার পর রাতে মায়ের ঘরে ঢুকে তাকে গলা টিপে হত্যা করে সে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর