,

 সরকার ঘোষিত ছুটিসহ সুপ্রিমকোর্টের শীতকালীন অবকাশ শুরু বুধবার

news-image

নিউজ ডেস্ক : বুধবার থেকে ১ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক, সরকার ঘোষিত ছুটিসহ সুপ্রিমকোর্টের শীতকালীন অবকাশ শুরু হচ্ছে। এ সময় কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অবকাশকালীন সময়ে মামলা-সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি অবকাশকালীন সময়ে বিচারিক কাজ পরিচালনার জন্য বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এস এম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চে ফৌজদারি মামলা-সংক্রান্ত বিষয়াদি দিয়ে বেঞ্চ গঠন করা হয়েছে।

এছাড়া বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. খশরুজ্জামানের একক বেঞ্চে দেওয়ানি-সংক্রান্ত মামলা শুনানি ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে রিট সংক্রান্ত বিষয়াদির শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি কে এম কামরুল কাদেরের একক বেঞ্চে আদিম অধিক্ষেত্রাধীন বিষয়াদি, ব্যাংক, কোম্পানি-সংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি হবে।

এছাড়াও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশান জাজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করা হয়েছে।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ২৪ ও ৩১ ডিসেম্বর বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা-সংক্রান্ত বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর