,

লেভেল প্লেয়িং ফিল্ড নাই বলে কেন অভিযোগ করেন, বুঝি না

news-image

নিউজ ডেস্ক : নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘কারো নির্বাচনী প্রচারণায় কেউ বাধা দিচ্ছে না। কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নাই বলে কেন অভিযোগ করেন, বুঝি না।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কাজীর দেউড়ির একটি কমিউনিটি সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠপর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সিইসি এ কথা বলেন।

চট্টগ্রাম বিভাগের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি বলেন, এবারের নির্বাচনে সর্বাধিক সংখ্যক ১ হাজার ৮৪৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। প্রতি আসনে গড়ে প্রায় ছয়জন প্রার্থীর এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা একটি চ্যালেঞ্জ।

লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে কে এম নুরুল হুদা বলেন, ‘যারা বিরোধী দলে আছেন বা সরকারি দলে আছেন, তারা মিটিং করছেন, মিছিল করছেন, সভা করছেন। জেলায় জেলায় পথসভা করছেন, মাইক ব্যবহার করছেন, পোস্টার ছাপান, পোস্টার বিলি করেন, বিতরণ করেন, মানুষের কাছে কাছে যান, কেউ কোনোদিন কখনো তাদেরকে বাধা দিয়েছে? তাই যদি না হয়, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই বা আছে এ প্রশ্নের তো কোনো অবকাশ নেই। বারবার বলা হয় লেভেল প্লেয়িং ফিল্ড নেই। কোথায় ফিল্ড নেই? কী ফিল্ড নেই? কিসের ফিল্ড নেই? আমি বুঝি না।’

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘একচোখা নয় সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি ও আচরণ করতে হবে। কোনো প্রার্থীর সাথে স্থায়ী কোনো শত্রুতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন হিংসাত্মক না হয়।’ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ধৈর্য সহকারে দায়িত্ব পালন করার আহবান জানান সিইসি।

নির্বাচনকে একটি খেলার মতো উল্লেখ করে কে এম নুরুল হুদা বলেন, এখানে কেউ হারবে কেউ জিতবে। নিজেদেরকেই খেলার মাঠের পরিবেশ সৃষ্টি করে নিতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের জনগণের যে আস্থা রয়েছে এবারের নির্বাচনেও সে আস্থার প্রতিফলন ঘটাবে সেনাবাহিনী।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ, চট্টগ্রাম অঞ্চলের নৌ কমান্ডার কমডোর আবু আশরাফ, সেনাবাহিনী চট্টগ্রাম জিওসির প্রতিনিধি ২৪ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার সামশুজ্জামান, বিজিবির চট্টগ্রাম আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার মো. আদিল, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খানসহ সামরিক বাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার বাহিনীর জেলা পর্যায়ের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর