মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ঐক্যে ঘরে ফিরলো আওয়ামী লীগের নবীন-প্রবীণসহ শতাধিক নেতাকর্মী

news-image

কুমিল্লা প্রতিনিধি : দীর্ঘ ৫ বছরের রাগ-অভিমান আর ভেদাভেদ ভুলে নতুন ঐক্যে হাতে হাত মেলালেন দেবিদ্বারের আওয়ামী লীগের নবীন-প্রবীণসহ প্রায় শতাধিক নেতাকর্মী। নতুন কেতনের আহ্বানে উন্নত দেবিদ্বার গড়ার প্রত্যায় ব্যক্ত করেন তারা।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে নবীন ও প্রবীণ নেতাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। মেলায় আওয়ামী লীগ মনোনীত রাজী ফখরুলকে নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার আহ্বান জানান নেতারা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নুল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজী মোহাম্মদ ফখরুল।

রাজী ফখরুল বলেন, ‘আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকার বিজয়ের জন্য ঐক্য গড়েছি। এ ঐক্যে দেবিদ্বারের আওয়ামী লীগ আরও সুসংগঠতি হয়েছে। আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈতিক দল। এ দলে প্রতিযোগীতা থাকবে, কেউ জিতবে কেউ হারবে এটাই স্বাভাবিক। আমি সকলের সহযোগিতায় একটি সুখী ও সমৃদ্ধশালী দেবিদ্বার গড়তে চাই।’

এতে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী, উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা, অধ্যক্ষ এম হুমায়ূন মাহমুদ, অ্যাডভোকেট নিজামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, যুব ও ক্রীড়া সম্পাদক একেএম সফিকুল আলম ভিপি কামাল, শ্রমিক নেতা মো. মন্তাজ উদ্দিন,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাষ্টার, পৌর আ.লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান।

মিলন মেলায় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুস সামাদ, মুক্তিযোদ্ধা মোমিন সরকার, যুবলীগের উপজেলা সভাপতি আবুল কাশেম ওমানী, সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, স্চ্ছোসেবকলীগের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম, যুবলীগের উপজেলা সদস্য মো. মশিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল, উত্তর জেলা স্বেচ্ছাসেবলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন, নুরুল আমীন নুরু, মো. মিজানুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক