,

ঢাকা-১৫ আসনে আ.লীগ অফিসে হামলা-ভাঙচুর-গুলি

news-image

অনলাইন ডেস্ক :

ঢাকা-১৫ আসনের মিরপুর মোল্লাপাড়ায় আওয়ামী লীগের অফিসে হামলা, ভাঙচুর ও গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ‘মঙ্গলবার রাতে এক দল দুর্বৃত্তরা ঢাকা-১৫ আসনের মোল্লাপাড়ায় আওয়ামী লীগ অফিসে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় সন্ত্রাসীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাঙচুর করে। হামলার সময় গোলাগুলির শব্দ শোনা যায়। কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না তা জানা যাবে।’

ওসি আরও বলেন, ‘সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।’

উল্লেখ্য, ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার। এ ছাড়া এই আসনে ২০ দলের মনোনীত প্রার্থী হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর