,

আসামের বাইরে নাগরিকপঞ্জি প্রয়োগ করা হবে না: বিজেপি মন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অমিত শাহসহ বিজেপি নেতারা নানা হুমকি-ধামকি দিলেও নাগরিকপঞ্জি নিয়ে আর অগ্রসর হতে চায় না ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির সংসদকে জানিয়েছেন, আপাতত আসামের বাইরে কোথাও নাগরিকপঞ্জি প্রয়োগের পরিকল্পনা নেই সরকারের। খবর ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজের।

তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এক প্রশ্নের লিখিত জবাবে আহির বলেন, ‘বর্তমানে আসাম ছাড়া অন্য কোনও রাজ্যে নাগরিকপঞ্জি প্রয়োগের ভাবনা নেই কেন্দ্রের।’

প্রসঙ্গত মঙ্গলবার আন্তর্জাতিক উদ্বাস্তু দিবস। গোটা বিশ্বে উদ্বাস্তুদের অধিকার সুরক্ষিত করতে এদিন নানা অনুষ্ঠানের আয়োজন হয়। দিনটি উপলক্ষে এক টুইটে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘সবাইকে আশ্রয় দিতে তৈরি বাংলা।’ সেদিনই কেন্দ্রীয় মন্ত্রী জানালেন দলের নেতারা যাই বলুন না কেন, পশ্চিমবঙ্গে-সহ অন্য কোনও রাজ্যে নাগরিকপঞ্জি প্রয়োগের ভাবনা নেই কেন্দ্রের।

গত জুলাইয়ে আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়। তাতে দেখা যায় প্রায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। যাদের বেশিরভাগই বাংলাভাষী মুসলিম। তাদের অবৈধ বাংলাদেশি হিসেবে দেখা চায় বিজেপি।

মোট ৩.২৯ কোটির মধ্যে ২.৮৯ কোটি মানুষের নাম ওঠে তালিকায়। বিরোধীদের অভিযোগ, মুসলিমদের দেশছাড়া করতে আসামে এই পন্থা নিয়েছে বিজেপি সরকার। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, যোগ্য নাগরিকদের চিহ্নিত করতেই তারা এই উদ্যোগ নিয়েছেন।

আসামে তালিকা ঘোষণার পর রাজস্থান, পশ্চিমবঙ্গসহ সারা ভারতেও একই ধরনের তালিকা তৈরি করে ‘অবৈধ বাংলাদেশি’ তাড়ানোর অভিযান শুরুর ঘোষণা দেন বিজেপির প্রধান অমিত শাহ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর