,

চীন বিশ্বে আধিপত্য করবে না, সইবেও না: প্রেসিডেন্ট শি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অন্য দেশের টাকায় চীন নিজেদের উন্নয়ন করবে না বলে অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং। কাউকে চীনের অর্থনৈতিক উন্নয়নের পথে কর্তৃত্ব করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চীনে অর্থনৈতিক সংস্কারের ৪০ বছর উপলক্ষে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। বিবিসি।

শি বলেন, ‘অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও বিশ্বজুড়ে একক আধিপত্য করার চেষ্টা কখনও করবে না চীন।’ ‘মানবজাতির সম্মিলিত উন্নতি’র লক্ষ্যে নিজেদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।

চার দশক আগে চীনের নেতা দেং জিয়াওপিং ‘সংস্কার ও মুক্তকরণ’ নীতি চালু করেছিলেন। তার নীতিতে চলেই বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি হতে পেরেছে চীন। এ উপলক্ষে দেয়া বক্তৃতায় শি বলেন, ‘আমাদেরকে বলে দিতে হবে না আমরা কীভাবে উন্নয়ন করবো।’

তবে দীর্ঘ বক্তৃতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা বাণিজ্য যুদ্ধ প্রসঙ্গটি উত্থাপন করেন শি জিংপিং।

দেং এর নীতি অনুসরণ করে দারিদ্র্য সীমা থেকে চীনের কোটি কোটি মানুষকে বের করে আনতে পেরেছে দেশটির কমিউনিস্ট সরকার। তবে বর্তমানে আকাশচুম্বি ঋণের বোঝা ও ধীর গতির প্রবৃদ্ধি ভাবিয়ে তুলেছে চীনা ‘কমরেডদের’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর