শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তায় প্রকাশ্যে এক নসিমন চালককে পেটানো সেই পৌর মেয়র আটক

news-image

জেলা প্রতিনিধি : রাস্তায় প্রকাশ্যে এক নসিমন চালককে পিটিয়ে সমালোচনার মুখে পড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সোনারগাঁ উপজেলার গোয়ালী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক হয়।

জেলা গোয়েন্দা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মেয়রকে বর্তমানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর (শনিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে গণসংযোগ শেষ করে নিজ গাড়িতে চড়ে বাসায় ফিরছিলেন মেয়র সাদেকুর রহমান সাদেক। এ সময় সোনারগাঁ জাদুঘরের সামনে বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝাই নসিমনের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে মেয়রের গাড়ির এক পাশের রঙ উঠে দাগ পড়ে যায়।

এতে ক্ষিপ্ত হয়ে মেয়র সাদেকুর রহমান গাড়ি থেকে বের হয়ে নিজের হাতে থাকা লাঠি দিয়ে নসিমন চালক যুবককে মারতে শুরু করেন। ওই যুবক অপরাধ শিকার করে বার বার মেয়রের পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাননি। পরবর্তীতে মেয়রের সমর্থকরাও ওই যুবককে মারধর করে গাড়িসহ আটকে রাখে।

এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। শুরু হয় নিন্দার ঝড়। সবখানে মেয়রের শাস্তির দাবি ওঠে। পরবর্তীতে সোমবার দিবাগত রাতে নিজ বাসা থেকে পৌর মেয়র সাদেকুর রহমানকে আটক করলো ডিবি।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া