,

যুক্তরাষ্ট্রে ডেলিভারি রোবটে আগুন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির কাজে নিয়োজিত একটি রোবটে আগুন ধরে যায়। রোবটটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান বলছে, ‘মানব’ ভুলের কারণে রোবটটিতে আগুন ধরেছে।

কিউইবট নামের এসব রোবট ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলি ক্যাম্পাসে প্রায় দুই বছর যাবত খাবার ডেলিভারির কাজ করে আসছে।

গত শুক্রবার (১৪ ডিসেম্বর) চলন্ত অবস্থায় এরকম একটি রোবটে আগুন জ্বলে উঠতে দেখে ক্যাম্পাসের শিক্ষার্থীরা। পরে আগুন নিভিয়ে রোবটটি ধ্বংস করে ফেলা হয়।

রোবটটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিউই বলছে, ভুলবশত একটি ত্রুটিপূর্ণ ব্যাটারি রোবটটিতে স্থাপন করা হয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, রোবটটিতে থাকা একটি ব্যাটারি ত্রুটিপূর্ণ ছিল। যা পরবর্তীতে কিছু ধোঁয়া ও আগুনের সৃষ্টি করে। আগামীতে যেন এমন ‘বিরল দুর্ঘটনা’ না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়।

তবে আপাতত রোবট দিয়ে খাবার ডেলিভারি সেবা বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। রোবটের বদলে মানুষ দিয়েই খাবার সরবরাহ করা হচ্ছে।

ফিলিপ চ্যাভেজ নামক এক প্রযুক্তিবিদ কিউই এর প্রতিষ্ঠা করেন। এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি রোবট দিয়ে সফলভাবে খাবার ডেলিভারি করার সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর