,

বাংলাদেশের উন্নতিতে ইমরানের আক্ষেপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সব খাতে বাংলাদেশের উন্নতি দেখে আক্ষেপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যেই পাকিস্তান বাংলাদেশ ‘শাসন’ করেছিলো, সেই বাংলাদেশের অদম্য গতিয়ে উন্নতি দেখে এমন আক্ষেপ করেছেন তিনি।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব সূচকে এগিয়ে গেছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল লাল-সবুজের এই দেশ।

একাত্তরে বাংলাদেশে ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ ও নির্যাতন চালায় পাকিস্তানি সেনারা। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের ২৩ বছর শোষণের অবসান ঘটে। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ থেকে আজ উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ।

আর এতেই ঈর্ষান্বিত বাংলাদেশ শোষণ করা পাকিস্তানের প্রধানমন্ত্রী সদ্য মসনদে বসা ইমরান খান।

চলতি বছরের ৫ ডিসেম্বর এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নতির সঙ্গে নিজ দেশের অর্থনীতির তুলনা করে আক্ষেপ করতে শোনা যায় তাকে।

সাবেক এই ক্রিকেটার বলেন, ‘পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) যখন আলাদা হয়ে বাংলাদেশ হয় তখন আমাদের অনেকে বলেছিলেন, তারা (পূর্ব পাকিস্তান) আমাদের জন্য বড় মাপের বোঝা ছিলো। নিজের কানেই আমি এসব শুনেছি।’

‘সেই পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) আজ সবকিছুতেই এগিয়ে গেছে। তাদের দূরদর্শী চিন্তার জন্যই এমনটা হয়েছে।’

দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে শোষণ-নিপীড়নে নিষ্পেষিত করতে চেয়েছিল যে পাকিস্তান, এখন অনেক কিছুতে তার চেয়ে এগিয়ে আছে দেশটি।

গত ৪৬ বছরের অগ্রগতিতে বাংলাদেশের মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ এখন পাকিস্তানের চেয়ে বেশি। ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু জিডিপির পরিমাণ ১ হাজার ৫৩৮ ডলার। সেখানে পাকিস্তানের তা ১ হাজার ৪৭০ ডলার।

বাংলাদেশকে অনুকরণীয় হিসেবে ধরে পাকিস্তানের উন্নয়ন পরিকল্পনা সাজাতে ইমরান খানকে পরামর্শ দিয়েছেন দেশটির বিভিন্ন পেশাজীবীরাও।

তাদেরই একজন সাংবাদিক জাইঘাম খান। জনসংখ্যা নিয়ন্ত্রণ, অর্থনীতি, মানবিক উন্নয়ন সূচক, সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন—ইত্যাদি বিষয়ে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে পাকিস্তানি এই সাংবাদিক বলেন, বাংলাদেশই হওয়া উচিত পাকিস্তানের উন্নয়নের মডেল। আমার মতে পাকিস্তানের সামনে শেখার জন্য উদাহারণ হিসেবে যে কয়েকটি দেশ আছে, তার মধ্যে একটি বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর