মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় ‘র‌্যাপ’ সঙ্গীত নিয়ন্ত্রণ করতে সক্রিয় পুতিন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ‘র‌্যাপ’সঙ্গীতের ওপর ভীষণ খেপেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ধারণা এই ধরণের সঙ্গীতের সঙ্গে নাকি মাদকের যোগ রয়েছে! তাই তিনি এই সঙ্গীত নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

র‌্যাপ সঙ্গীত নিয়ে পুতিন বলেন, র‌্যাপসঙ্গীত যেহেতু নিষিদ্ধ করা সম্ভব নয়, তাই এটিকে নিয়ন্ত্রণ করতে হবে।’’

‘গার্ডিয়ান’-এর খবর অনুযায়ী, র‌্যাপসঙ্গীত শিল্পী হাস্কি একটি গাড়ির ওপর দাঁড়িয়ে গান গেয়েছিলেন। এই অপরাধে তাঁকে ১২ দিনের সাজা দেয় রাশিয়ার আদালত। সম্প্রতি ক্রাসনোডরে তার একটি কনসার্ট বাতিল করা হয়েছে। এ ছাড়াও রাশিয়াজুড়ে বেশ কিছু র‌্যাপ কনসার্টও বাতিল করেছে পুতিন প্রশাসন।

হাস্কি তাঁর কনসার্টে গানের মাধ্যমে সরকারের সমালোচনা করে থাকেন। সে জন্যই পুতিন এমন সিদ্ধান্ত নিয়েছেন ধারণা করছে বিশ্লেষকরা।রাশিয়ার শিল্প ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্লাদিমির পুতিন নির্দেশ দিয়েছেন, কীভাবে তরুণদের কনসার্টগুলো নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়টি দেখার জন্য। তিনি বলেছেন, র‌্যাপ এবং অন্যান্য আধুনিক শিল্পের স্তম্ভ আসলে তিনটি—সেক্স, ড্রাগ ও প্রতিবাদ। আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন মাদক নিয়ে। একটা জাতিকে ধ্বংস করার এটাই যথেষ্ট।র‌্যাপ সঙ্গীতে ব্যবহৃত কিছু শব্দকে তিনি ‘বাজে’ বলেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গানের ভাষা আমাদের মাতৃভাষা থেকে নেওয়া উচিত। আর যদি তা নেওয়া হয়ে থাকে, তবে অবশ্যই লক্ষ্য রাখা উচিত কীভাবে এটার ব্যবহার হচ্ছে।

পুতিনের মতে, যদি কোনও কিছুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তবে তা নিয়ন্ত্রণ করাই উচিত। তবে কোন প্রক্রিয়ায় রাশিয়ায় র‌্যাপ সঙ্গীতকে নিয়ন্ত্রণ করা হবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি পুতিন।

পুতিনের এমন সিদ্ধান্তকে সোভিয়েত যুগের শিল্প-সাহিত্যের ওপর নিষেধাজ্ঞার সঙ্গে তুলনা করা হচ্ছে। পুতিনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সে দেশের তরুণ ও যুবকরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক