,

বৃষ্টির কারণে তাপমাত্রা কম, জেঁকে বসছে শীত

news-image

অনলাইন ডেস্ক : পৌষের দ্বিতীয় দিন সকাল থেকেই আকাশের মন খারাপ। সারাদিনই ছিল আকাশে ভারী মেঘ। আকাশের মন খারাপের দিনে রোদ ওঠেনি একবারও। বিকাল থেকেই ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সাথে বইছে মৃদু শীতল বাতাস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এভাবে বৃষ্টি পড়ছে। নিম্নচাপ কেন্দ্রের এলাকায় সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘ফেথাই’ ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা অতিক্রম করে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের প্রায় সব জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে এই তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৮ ডিগ্রি, সোমবার এটা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি। তাপমাত্রা কমতে কমতে এই মাসের শেষের দিকে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বাতাসের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি ও তাপমাত্রা ৮ ডিগ্রির চেয়ে বেশি থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, উত্তর বঙ্গপসাগরে একটা নিম্নচাপ রয়েছে, যার কারণে সারাদেশে আকাশে মেঘ ও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কম, ফলে অনুভূত হচ্ছে শীত। আর এই সময়টাতে এমনিতেই রাত ও দিনে তাপমাত্রা কম থাকে। বৃষ্টি হওয়াতে তাপমাত্রা আরও কমে গেছে। এর ফলে শীত ঝেঁকে বসছে। বৃষ্টিপাত আজ থেকে কিছুটা কমে যাবে, তবে একেবারে চলে যাবে না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর