,

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ফিলিপাইনের সুন্দরী

news-image

মিস ইউনিভার্স খেতাব জিতলেন ফিলিপাইনের সুন্দরী ক্যাটরিওনা গ্রে। সোমবার (১৭ ডিসেম্বর) তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকান সুন্দরী ডেমি লেই নেল-পিটার্স।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার ৬৭তম আসর। এ নিয়ে চতুর্থবার ফিলিপাইনে গেলো মিস ইউনিভার্সের মুকুট। এবারের আসরে ৯৩ দেশের সুন্দরীদের হটিয়ে সেরার স্বীকৃতি পেলেন ক্যাটরিওনা গ্রে। ২৪ বছর বয়সী এই রূপসী বিচারকদের মুগ্ধ করেছেন।

গতবারের মতো এবারও দক্ষিণ আফ্রিকার প্রতিযোগীর জেতার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে মিস ফিলিপাইনের কাছে হেরেছেন দক্ষিণ আফ্রিকান সুন্দরী টামারিন গ্রিন। তৃতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা স্টেফানি গুতিয়েরেস। থাইল্যান্ডের প্রতিযোগী সোফিদা কাঞ্চানারিন সেরা ১০ পর্যন্ত গিয়েছিলেন।

মিস ইউনিভার্সের ইতিহাসে এবারই প্রথম একজন ট্রান্সজেন্ডার প্রতিযোগী অংশ নেন। তিনি হলেন মিস স্পেন অ্যাঞ্জেলা পন্তে। যদিও শীর্ষ ২০-এ জায়গা করে নিতে পারেননি তিনি।

ক্যাটরিওনার আগে ফিলিপাইন থেকে মিস ইউনিভার্স খেতাব জেতেন গ্লোরিয়া ডিয়াজ (১৯৬৯), মার্গারিটা মোরান (১৯৭৩) ও পিয়া ওয়ার্ৎজবাচ (২০১৫)। ফাইনালে সংগীত পরিবেশন করেন মার্কিন সংগীতশিল্পী নে-ইও। উপস্থাপনায় ছিলেন কমেডিয়ান স্টিভ হার্ভে ও সুপার মডেল অ্যাশলি গ্রাহাম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর