,

মালদ্বীপকে ১৪০ কোটি ডলার সহযোগিতা দেবে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপকে ১৪০ কোটি ডলার আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতে সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম সোলিহ।

এত বড় অঙ্কের অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা এমন সময় আসলো যখন ভারত সাগরের এ দ্বীপ দেশটি চীনের ঋণের চক্রে উদ্বিগ্ন। সংবাদ সম্মেলনে মোদী বলেন, মালদ্বীপের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা ১৪০ কোটি ডলার আর্থিক সহযোগিতা দেব। এই সহযোগিতা বাজেটে সমর্থন, মুদ্রা বিনিময় চুক্তি ও লাইন অব ক্রেডিট হিসেবে দেওয়া হবে। তিনি আরো বলেন, ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে মালদ্বীপকে সহায়তা করতে ভারত বরাবরই প্রস্তুত আছে।

সেপ্টেম্বরে মালদ্বীপের সাধারণ নির্বাচনে জয়ী হন সোলিহ। প্রতিবেশী ভারতের সঙ্গে তিনি সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন। তার আগে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামেন মালদ্বীপকে চীনের ঘনিষ্ঠ করে তুলেছিলেন। গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন সোলিহ। বিরোধী জোটের প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে তিনি পরাজিত করেন। আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দেশকে চীনের কাছে বিকিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়— তার বিরুদ্ধে বিরোধীদের নির্মমভাবে দমন করার অভিযোগও রয়েছে।

উল্লেখ্য, সোলিহর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। একে মালদ্বীপের সঙ্গে ভারতের হারিয়ে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছিল। শপথ অনুষ্ঠানের পর দুই দেশের শীর্ষ বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। তাতে মালদ্বীপের অর্থনীতিকে চাঙ্গা করতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেয় ভারত। এছাড়া সন্ত্রাসবাদ দমনে যৌথ সহযোগিতার বিষয়েও জোর দেওয়া হয়েছে। তবে ভারত ও চীন উভয়ই ভারত মহাসাগরীয় দেশগুলোর ওপর আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর