,

পুলিশের সাথে বিতর্কে সোনম

news-image

বিনোদন ডেস্ক : বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য নিয়ে বিতর্কে জড়ান সোনম কাপুর। সেই ঘটনা আবার ঘটলো। তাও আবার মুম্বাই পুলিশের সঙ্গে। সম্প্রতি দক্ষিণী অভিনেতা দুলকার সালমানের সঙ্গে অভিনয় করছেন সোনম।

সিনেমার একটি অংশের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় দুলকারকে গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোন ব্যবহার করতে। কিন্তু আসলে তাদের গাড়িটি একটি লোডেড ট্রাকের সঙ্গে কোনও কারণে আটকানো ছিল। এবং ট্রাকটি তাদের গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছিল। তবে ভিডিওটি দেখেই মুম্বাই পুলিশ টুইট করে যে এইসব স্টান্ট গাড়ি চালানোর সময় করলে তা বেপরোয়া প্রমাণিত হয়। এর উত্তরে সোনম টুইট করে লিখেছেন, ‘বিষয়টা পুরো জেনে তারপর টুইট করুন। দোষ দেওয়ার আগে জেনে নিন যে আমাদের গাড়িটি একটি ট্রাকের সঙ্গে আটকানো। সেই ট্রাকের সাহায্যেই আমাদের গাড়িটি এগোচ্ছিল।

এতে থেমে থাকেননি সোনম। তিনি আরও লিখেছেন, ‘মুম্বাই পুলিশ যে তত্পরতা দেখাচ্ছে তা সাধারণ মানুষদের জন্য দেখালে ভালো হয়। এই সূত্র ধরে বাড়তে থাকে সোনাম এবং মুম্বাই পুলিশের তর্ক। তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল হয় সোনামকে নিয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর