,

ফের নতুন ফিচার হোয়াটসঅ্যাপে

news-image

অনলাইন ডেস্ক : তাৎক্ষণিক মেসেজ আদান-প্রদানে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ তাদের আন্ড্রয়েড ভার্সনে নতুন একটি ফিচার যোগ করেছে।

নতুন এই ফিচারের নাম পিকচার-ইন-পিকচার (পিআইপি)। এই ফিচারের ফলে অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আর চ্যাট বন্ধ করে লিঙ্ক থেকে ভিডিও দেখতে হবে না।

নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় একটি ছোট উইন্ডোতে চ্যাট বক্সে আসা লিঙ্কের ভিডিও আপনি দেখতে পাবেন। ফলে আর চ্যাট বন্ধ করার দরকার নেই। এবার থেকে ফেসবুক, ইনস্টাগ্রামসহ যে কোনও লিঙ্কের ভিডিও সরাসরি দেখা যাবে।

আইফোন ব্যবহারকারীরা পিকচার-ইন-পিকচার এর সুবিধা পাচ্ছিলেন চলতি বছরের জানুয়ারি থেকেই। অক্টোবরেই পরীক্ষামূলকভাবে অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনে যোগ হয় এই নতুন ফিচার। এবার অ্যান্ড্রয়েডেও যুক্ত হল পিকচার-ইন-পিকচার।

আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই পিআইপি এর সুবিধা পেতে গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ (২.১৮.৩৮০ ভার্সন) আপডেট করতে হবে। সূত্র: জি-নিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর