,

সোমালিয়ায় বিমান হামলায় ৬২ জঙ্গি নিহত

news-image

সোমালিয়ার বানাদির প্রদেশে গানদারশের কাছে শনি ও রবিবার ছয়টি বিমান হামলায় ৬২ জঙ্গি নিহত হয়েছে। গতকাল সোমবার এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এক বিবৃতিতে বলেছে, শনিবার চারটি বিমান হামলা হয়েছে। এতে নিহত হয়েছে ৩৪ জঙ্গি। রবিবার চালানো হয়েছে আরো দুটি বিমান হামলা। এতে নিহত হয় ২৮ জঙ্গি। আফ্রিকা কমান্ড ও তাদের সোমালি অংশীদাররা এ বিমান হামলাগুলো চালিয়েছে, যাতে সন্ত্রাসীরা প্রত্যন্ত অঞ্চলগুলোকে স্বর্গরাজ্য বানিয়ে ভবিষ্যতে কোনো হামলার ষড়যন্ত্র করা বা হামলা চালাতে না পারে।

আফ্রিকমের বিবৃতিতে আরো বলা হয়, এ বছর সবচেয়ে প্রাণঘাতী এ বিমান হামলাগুলোতে কোনো বেসামরিক নাগরিক আহত কিংবা নিহত হয়নি। যুক্তরাষ্ট্র সোমালিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের সমর্থনে নিয়মিত বিমান হামলা চালায়। দেশটিতে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে কয়েক বছর ধরে এ লড়াই চলছে। গত মাসে মার্কিন সেনাবাহিনী ৩৭ জঙ্গিকে হত্যা করার কথা জানিয়েছিল। সূত্র : রয়টার্স।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর