,

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

news-image

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তরুণ, নারী এবং বয়স্ক নাগরিকদের বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছে বিএনপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় এ ইশতেহার ঘোষণা করবেন দলটির মহাসচিব।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ইশতেহারে থাকছে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১১ শতাংশে উন্নীতকরণসহ নানা প্রতিশ্রুতি। এ ছাড়াও থাকছে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রের সম্মানিত নাগরিক হিসেবে ঘোষণা, তাদের নির্ভুল তালিকা প্রস্তুত এবং মূল্যস্ফীতির নিরিখে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি। 

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (আজ) বেলা ১১টায় গুলশানে হোটেল লেকশোরে ইশতেহার ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর