,

সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি

news-image

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামীকাল মঙ্গলবার বিকাল তিনটায় সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ড. মো. জাকির হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা সভায় রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।
এতে আরো বলা হয়, অনুষ্ঠানে আসা অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম ১২ টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

এছাড়া অনুষ্ঠানের দিন দুপুর ১২টা থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স অনুষ্ঠানস্থল এবং তৎসংলগ্ন এলাকার দায়িত্বভার গ্রহণ করবেন।

২০১৭ সালের ২৫ অক্টোবর উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর