,

রাজশাহী পুঠিয়ায় যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

news-image

ডেস্ক রিপোর্ট : রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার হাসানের ছেলে গোলাপ হোসেন (২৬) ও তুরস্ক প্রবাসি আব্বাসী (৩৫)।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৩ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন দমকল বাহিনীর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মদ বলেন, গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দমকল বাহিনীর সদস্যরা জানান, রাজশাহীগামী যাত্রীবাহী বাস সেঞ্চুরি পরিবহন ও নাটোরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গুরুতর আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান, এ ব্যাপারে দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ দুটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর