,

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিটের শুনানি মঙ্গলবার

news-image

অনলাইন ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার করা রিটের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্টের একক বেঞ্চ সোমবার মামলাটির শুনানি মুলতবি করে এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদনের ওপর ১১ ডিসেম্বর বিভক্ত আদেশ দেন হাইকোর্ট। যার ফলে মামলাটির নথি প্রধান বিচারপতির কাছে যায়। এর পর মামলাটি শুনতে বিচারপতি জে বি এম হাসানের একক বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। কিন্তু এই আদালতে শুনানি করতে খালেদা জিয়ার আইনজীবী মৌখিকভাবে অনাস্থা প্রকাশ করলে আদালত তা সোমবার লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে জানান, এই বেঞ্চের ওপর তাদের অনাস্থা আবেদনপত্রটির এফিডেভিট করা সম্ভব হয়নি। তাই আবেদনটির এফিডেভিট করতে আদালতে তারা আরও সময় প্রার্থনা করলে আদালত আবেদনের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি রাখার আদেশ দেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ড নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে অংশ নিতে তাকে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে প্রার্থী করেছিল বিএনপি। গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তারা বাছাইয়ে সাজার কারণ দেখিয়ে খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই বাতিল করে দেন। খালেদা জিয়ার আইনজীবীরা ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেও কোনো লাভ হয়নি। এরপর তারা হাইকোর্টে রিট করেন।

কুমিল্লার মামলায় জামিন আপিলেও বহাল: কুমিল্লায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

গত ২৮ নভেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াকে জামিন দেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর