,

ফিলিপাইনের এলিসার মাথায় মিস ইউনিভার্স মুকুট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রতিযোগী ক্যাটরিওনা এলিসা গ্রে-এর মাথায় উঠল ২০১৮ সালের মিস ইউনিভার্সের মুকুট। এ নিয়ে চারবার এই মুকুট জিতলেন কোন ফিলিপিনো সুন্দরী। ছবি: বিবিসি।
ফিলিপাইনের প্রতিযোগী ক্যাটরিওনা এলিসা গ্রে-এর মাথায় উঠল ২০১৮ সালের মিস ইউনিভার্সের মুকুট। এ নিয়ে চারবার এই মুকুট জিতলেন কোন ফিলিপিনো সুন্দরী। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকা ও ভেনেজুয়েলার দুই সুন্দরী। বিবিসি, এনডিটিভি।

মিস গ্রে লাল গাউনে যখন মিস ইউনিভার্সের মঞ্চে প্রথম হেঁটে যান, তখনই তাকে অসম্ভব ব্যক্তিত্বময়ী দেখাচ্ছিল। ২০১৭ সালের মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার ডেমি লেই নীল পিটার্স তাকে বিশ্বসুন্দরীর মুকুট পরিয়ে দেন।

ফাইনাল প্রশ্ন উত্তর রাউন্ডে মিস গ্রে-কে জিজ্ঞাসা করা হয়েছিল তার জীবনে কোন ঘটনা তাকে সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে, যেটা তিনি মিস ইউনিভার্সের মঞ্চে অ্যাপ্লাই করেছেন।

আরও পড়ুনঃ ৩’শ নারীকে ধর্ষণের অভিযোগ, পালালো বিশ্বখ্যাত ‘আধ্যাত্মিক গুরু’

ফিলিপাইনের এলিসার মাথায় মিস ইউনিভার্স মুকুট

তিনি বলেন, ‘আমি ম্যানিলার বস্তি অঞ্চলে অনেক কাজ করেছি, সেই অঞ্চলের মধ্যে, সেখানকার শিশুদের মুখে আমি অপূর্ব সৌন্দর্য্য খুঁজে পেয়েছি। আমার আশা আমি এখানে খেতাব জিতলে ওদের জন্য কিছু করতে পারবো। মানুষকে যদি আমরা কৃতজ্ঞ হতে শেখাতে পারি তা হলে বিশ্ব অনেক সুন্দর হয়ে উঠবে। সেখানে নেতিবাচকতা থাকবে না, শিশুদের মুখে হাসি ফুটবে।’

তিনি ৯৩ জন প্রতিযোগীকে হারিয়ে খেতাব জয় করেন। তিনি শিল্পের প্রতি অনুরাগী, সংগীতে মাস্টার্স, অ্যাডভেঞ্চারপ্রিয়। ফিলিপাইনের বিভিন্ন পদ যেমন অ্যাডোবো, বালুট ও মিষ্টি আম তার খুব প্রিয়। মিস ইউনিভার্সের ওয়েবসাইট অনুযায়ী তিনি এইচআইভি ও এইডস নিয়ে কাজ করা এনজিও-র ছাত্রছাত্রীদের কাছে একজন আইনজীবী স্বেচ্ছাসেবক।

ফিলিপাইনের এলিসার মাথায় মিস ইউনিভার্স মুকুট

দক্ষিণ আফ্রিকার ট্যামারিন গ্রিন দ্বিতীয় হন। তিনি একজন মেডিক্যাল স্টুডেন্ট।তার প্রিয় উক্তি মহাত্মা গান্ধীর, ‘বিশ্বে যে পরিবর্তন দেখতে চাও আগে নিজের মধ্যে তাকে নিয়ে এসো।’

তৃতীয় হয়েছেন, মিস ভেনেজুয়েলার স্টেফানি গুটরেজ। তিনি আইন নিয়ে পড়াশোনা করছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর