,

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাণ্ডারি আজকের ছাত্রসমাজ : স্পিকার

news-image

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। দেশকে আগামীর পথে নিয়ে যেতে হবে। সেই কাণ্ডারি আজকের ছাত্রসমাজ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ছাত্রসমাজ, শিক্ষকসমাজ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সারাদেশে সুযোগ-সুবিধা তৈরি হয়েছে।

সোমবার দুপুরে রংপুরের পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ছাত্রলীগের কর্মী সমাবেশে শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, তরুণ প্রজন্ম, যুবসমাজ আমাদের জনগোষ্ঠীর একটা অংশ; আর ছাত্রলীগে যারা তোমরাই কিন্তু সেই প্রজন্ম। ২০৪১ সালের মধ্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী যে কাজ করে যাচ্ছেন, সেখানে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

স্পিকার আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয় তথ্যপ্রযুক্তিতে দেশে অভূতপূর্ব বিপ্লব ঘটিয়েছেন। যার সুবিধা আজকের যুবসমাজ, ছাত্রলীগসহ তরুণ সমাজ সবচেয়ে বেশি কার্যকরভাবে পাচ্ছে।

রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, শিল্পপতি ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শিরীন শারমিন চৌধুরী উপজেলা পরিষদ হলরুম চত্বরে ছাত্রলীগ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের ব্যানারে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিদর্শন করে উপজেলা চত্বরে ছাত্রলীগের গণসংযোগ ও মিছিলে অংশ নেন। পরে তিনি উপজেলার ১২নং মিঠিপুর ইউনিয়নে গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তৃতা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর