,

বিজয় দিবসে বাংলাদেশের জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাই

news-image

নিউজ ডেস্ক : গত ১০ বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিজয় দিবসে বাংলাদেশের জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাই এই কারণে, যাতে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে না পারে।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির ভাষণে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ঐক্যফ্রন্ট হয়েছে, তারা সরকার গঠন করলে সরকারের প্রধান কে হবেন সেটা আজ পর্যন্ত তারা বলতে পারে নাই। সেটা কি এতিমের টাকা মেরে খাওয়ার জন্য সাজাপ্রাপ্ত যে সে হবে, না আইভি রহমানের হত্যাকারী গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত জন হবে, নাকি ওই একাত্তরের পরাজিত শক্তির কেউ হবে? দেশের জনগণের ওপর ভার ছেড়ে দিলাম আমি। তাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই, দেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। আশা করি দেশের জনগণ আমাদের নিরাশ করবেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর