,

আইএসের ব্যবহৃত মসজিদ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার হাজিন শহরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসেবে ব্যবহৃত বলে কথিত একটি মসজিদ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী। শনিবার মসজিদটি ধ্বংস করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইউফ্রেটিস (ফোরাত) নদীর পূর্ব পাশে আইএসের দখলে অবশিষ্ট যে অঞ্চলগুলো আছে তার মধ্যে হাজিন সবচেয়ে বড় শহর। আইএসকে নিশ্চিহ্ন করতে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি মিলিশিয়াদের নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) বেশ কয়েক মাস ধরে ওই এলাকায় লড়াই করছে।

মার্কিন জোট বাহিনী জানায়, ভারী অস্ত্রে সজ্জিত আইএসের ১৬ যোদ্ধা মসজিদটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, ‘এই আক্রমণে ক্রমেই হুমকি হয়ে ওঠা ওই সন্ত্রাসীরা নিহত হয়েছে, এতে আইএসআইএসের (ইসলামিক স্টেট) আরেকটি প্রাণঘাতী অভিযান সক্ষমতাকে লড়াইয়ের ময়দান থেকে মুছে দেওয়া গেছে।’

পূর্ব দেইর আজ-জোর প্রদেশে চালানো এই আক্রমণের মুখপাত্র লিলওয়া আল আব্দাল্লাহ শুক্রবার জানিয়েছেন, জোট বাহিনী শিগগিরই হাজিনের দখল নিবে।

গত বছর রাশিয়া সমর্থিত সিরীয় সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফের অভিযানের মুখে সিরিয়ায় নিজের দখলকৃত অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর