,

৬৮ লাখ ফেইসবুক গ্রাহকের ব্যক্তিগত ছবি ফাঁস!

news-image

অনলাইন ডেস্ক : সফটওয়্যার ত্রুটির কারণে ৬৮ লাখ গ্রাহকের ব্যক্তিগত ছবি ও পোস্ট করা হয়নি এমন ছবিও ফাঁস হয়েছে বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রায়ান্ট পার্কে গোপনীয়তা অভিজ্ঞতা বিষয়ক ‘ইট’স ইওর ফেইসবুক’ নামের অনুষ্ঠানে এ তথ্য জানায় বিশে^র সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। যেসব ব্যবহারকারী আক্রান্ত হয়েছে ফেইসবুক এই বিষয়টি তাদের জানাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ফেইসবুক জানায়, সেপ্টেম্বর মাসে ১২ দিন ধরে বেশ কিছু তৃতীয় পক্ষের অ্যাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছবি অ্যাকসেস করতে পেরেছে। তবে এই ত্রুটির কারণে ১৫০০ অ্যাপও আক্রান্ত হয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের ছবি মুছে ফেলতে আক্রান্ত ডেভেলপারদের সহায়তা করা হবে বলেও জানিয়েছে ফেইসবুক কর্তপক্ষ।

এর আগে কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির ঘটনায় তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই ফেইসবুককে। তাছাড়া গত সপ্তাহেই তথ্যচুরির দায়ে ফেইসবুককে বিপুল অঙ্কের জরিমানা করে ইতালি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর