,

ঐক্যফ্রন্ট-ইসির হাই প্রোফাইল বৈঠক সোমবার

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে একটি হাই প্রোফাইল বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিষয়টি জানান বিএনপির গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় ১০ নেতার প্রতিনিধিদল উপস্থিত থাকবেন।

বৈঠকে এজেন্ডায় রাখা হয়েছে নেতাকর্মীদের ওপর হামলা, প্রার্থীদের প্রচারকাজে হামলা, বাধা দেওয়া প্রভৃতি।

জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপিসহ কয়েকটি নির্বামুখী দল নিয়ে গঠন করা হয়েছে। নির্বাচনী এ জোটের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নিয়েছেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর