,

রাজশাহীতে শিশুকে ‘ধর্ষণের’ পর গলাকেটে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহীর পবা উপজেলায় এক শিশুকে (১১) ‘ধর্ষণের’ পর গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার বারইপাড়া এলাকায়। আজ রোববার শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের বরাত দিয়ে রাজশাহী মহানগরীর কর্ণাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ করে নানার বাড়ি বেড়াতে গিয়েছিল শিশুটি। গতকাল সন্ধায় তাকে বাসায় রেখে নানা আকবর আলী ও তার স্ত্রী পাশের বাড়ি যান। এ সুযোগে কে বা কারা তাদের নাতনীকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করে ফেলে যায়।

শেষ রাতের দিকে বাসায় ফিরে নাতনীকে ঘরের ভেতর মৃত পড়ে থাকতে দেখেন তারা। এই অবস্থা দেখে তাদের আহাজারীতে পাড়া প্রতিবেশিরা ছুটে আসে। পরে তারা পুলিশে খবর দেয়। সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কর্ণাহার থানার ওসি সেলিম বাদশা জানান, ময়নাতদন্তে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, শিশুটি ধর্ষণকারীকে চিনে ফেলে। উপায় না দেখে তাকে গলা কেটে হত্যা করা হয়।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডে কে কে জড়িত আছে তা তদন্ত করা হচ্ছে। এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যামামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর