মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে শেখ হাসিনার ৫ জনসভা, ভিডিও কনফারেন্স ১০

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচটি জনসভায় বক্তব্য রাখবেন। এর বাইরে দশ জেলার নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে তিনি বক্তব্য দেবেন। এছাড়া ২১ ডিসেম্বর দুপুর ২টায় গুলশানে এবং ২৪ ডিসেম্বর বেলা ১১টায় কামরাঙ্গীরচর মাঠে জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী। দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে।

আগামী ২২ ডিসেম্বর সিলেটে তিনটি মাজার জিয়ারত করে বেলা ২টায় আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। ২৩ ডিসেম্বর তিনি যাবেন রংপুরে। রংপুর-২ নির্বাচনী এলাকায় (তারাগঞ্জ-বদরগঞ্জে) একটি জনসভায় অংশ নিয়ে যাবেন শ্বশুরবাড়ির এলাকা পীরগঞ্জে। সেখানে বেলা ২টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলের জনসভায় তার বক্তৃতা করার কথা রয়েছে।

জাতীয় নির্বাচনের আগে সিলেটে গিয়ে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের মধ্যে দিয়ে ভোটের প্রচার শুরুর একটি রেওয়াজ দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হলেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবার আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তার নিজের নির্বাচনী এলাকা থেকে। গোপালগঞ্জ-৩ আসনের পাশাপাশি এবার পীরগঞ্জ (রংপুর-৬) আসনেও শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তবে পরে আসনটি বর্তমান এমপি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকেই ছেড়ে দেন তিনি।

জানা গেছে, সশরীরে উপস্থিত না থাকলেও তিন দিনে ১০ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী। ১৮ ডিসেম্বর বিকাল ৩টায় মাশরাফি বিন মর্তুজার নড়াইল-১, সৈয়দ আশরাফুল ইসলামের কিশোরগঞ্জ-১ এবং বীর বাহাদুর উশৈসিংয়ের এলাকা বান্দরবানে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা দেবেন। পরদিন ১৯ ডিসেম্বর বিকাল ৪টায় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্রাহ্মণবাড়িয়া-৩, সাইমুম সরওয়ার কমলের কক্সবাজার-৩, শ ম রেজাউল করিমের পিরোজপুর-১ এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রাম-৯ নির্বাচনী এলাকার জনসভাতেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী। আর ২০ ডিসেম্বর বেলা ১১টায় তিনি গাইবান্ধার-৫ আসনে ফজলে রাব্বী, জয়পুরহাট-২ আসনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগ দেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। নির্ধারিত এলাকার নেতাকর্মীদের বাইরেও জেলা আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের জনসভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিকে ১৮ ডিসেম্বর সকাল ১০টায় হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক