,

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খান রিতার ভাগ্য নির্ধারণ সোমবার

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খান রিতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন কি-না এ বিষয়ে তার ভাগ্য নির্ধারণ হবে সোমবার।

সোমবার ঋণখেলাপির অভিযোগে হাইকোর্টে তার প্রার্থিতা স্থগিতের বিষয়ে আপিলের শুনানি হবে। শুনানির পরই জানা যাবে আফরোজা খান রিতা নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না।

তিনি যদি নির্বাচনে অযোগ্য ঘোষিত হন তবে ঐক্যফ্রন্টের প্রার্থী হবেন গণফোরামের প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল। এ ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ মালেক স্বপন নির্বাচনী মাঠে অনেকটাই এগিয়ে থাকবেন।

সংশ্নিষ্ট সূত্র জানায়, মানিকগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন আফরোজা খান রিতার বিরুদ্ধে ঋনখেলাপির অভিযোগ করে সোনালী ব্যাংক।

কিন্তু রিতার আইনজীবী এ বিষয়ে হাইকোর্টের একটি স্থগিতাদাশের রায়ের বিষয়টি তুলে ধরেন রিটার্নিং কর্মকর্তা ও মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌসের কাছে।

পর্যালোচনা শেষে রিটার্নিং কর্মকর্তা বিএনপি প্রার্থী রিতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে এ বৈধতা চ্যালেঞ্জ করে সোনালী ব্যাংক রিট করলে গত ১২ ডিসেম্বর হাইকোর্ট নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করেন।

স্থগিতাদেশের বিরুদ্ধে ওই দিনই আপিল করেন আফরোজা খান রিতা। ১৩ ডিসেম্বর চেম্বার জজ আদালতের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীর একক বেঞ্চে আপিলের শুনানি হয়। পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর