সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মওদুদ সাহেব বাড়িতে বসে ষড়যন্ত্র করছেন

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার মওদুদ আহমদকে উদ্দেশ্য করে বলেন, মওদুদ সাহেব বাড়িতে বসে ষড়যন্ত্র করছেন। নদীর ওপার থেকে সন্ত্রাসী এনে কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন। অস্ত্র দিয়ে ভোট ডাকাতির দিন চলে গেছে। মওদুদ সাহেব মুখে গণতন্ত্রের কথা বলেন কিন্তু তার অন্তরে গণতন্ত্র নেই।

রোববার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি হাইস্কুল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেছেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক পক্ষের আছে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তি, গণতন্ত্রের শুভ শক্তি। অপর পক্ষের নেতৃত্বে রয়েছে বিএনপির ও জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে একাত্তরের পরাজিত ও সাম্প্রদায়িক অশুভ শক্তি। তাদের সঙ্গে যুক্ত হয়েছে ছদ্মবেশী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রীরা।

তিনি বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে। ‘৭১ সালে যাদের আমরা পরাজিত করেছি আজকে সেই পরাজিত শক্তির নেতৃত্ব দিচ্ছে বিএনপি। বিএনপির মুক্তিযুদ্ধের মুখোশ খসে পড়েছে।

সেতুমন্ত্রী আরও বলেন, আগে বাংলাদেশে শুধু বিটিভি চলতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৪টি বেসরকারী টিভি চ্যানেলের অনুমোদন দিয়েছে। আজ মানুষ ঘরে বসে সিনেমা, নাটক ও দেশি বিদেশি খবর মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছে। সরকার ১৬ কোটি মানুষের জন্য ১৫ কোটি মোবাইল পৌঁছে দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা গোলাম শরীফ চৌধুরী পিপুল, মুক্তিযোদ্ধা নুরনবী কমান্ডার, মুক্তিযোদ্ধা হাজী আবুল খায়ের, মুক্তিযোদ্ধা হাজী আজিজুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমুখ।

এদিকে রোববার সকালে ফেনীতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, কোনো অপশক্তি আসন্ন সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না। তিনি বলেন, দেশ মঙ্গা মুক্ত হয়ে এখন জাদুঘরে গেছে। আগামী ৫ বছরে দেশ থেকে বেকার ও দারিদ্রকে জাদুঘরে পাঠানো হবে।

তিনি বলেন, বিএনপি দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চয়। এজন্য হামলার চক তৈরি করেছে। তারা পুলিশকে গুলি করতে বাধ্য করছে। নোয়াখালী ও ফরিদপুরে বিএনপির হামলায় আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছে। বিএনপির কোন কর্মীকে প্রাণ দিতে হয়নি। আমরাই আহত-নিহত হয়েছি। নোয়াখালীতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের উপর হামলা ঘটনা উল্লেখ করে তিনি বলেন, তারা পুলিশকে বাধ্য করেছে গুলি করতে। মাহাবুব উদ্দিন খোকন ছররা গুলি খেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরে গেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী ২ সদর আসনের এমপি প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, মহিলা এমপি জাহানারা সুরমা, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, পৌর মেয়র আলা উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর