,

মিয়ানমারে রোহিঙ্গা ‘গণহত্যা’ হয়েছে, জানাল মার্কিন কংগ্রেস

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এক প্রস্তাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কার্যকলাপকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেছে। গত বৃহস্পতিবার প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে ৩৯৪-১ ভোটে গৃহীত হয়।

জানা গেছে, প্রস্তাবে প্রতিনিধি পরিষদ রোহিঙ্গা গণহত্যা প্রশ্নে সুস্পষ্ট অবস্থান গ্রহণের জন্য মার্কিন সরকার, বিশেষ করে দেশটির বিদেশসচিব মাইক পম্পেওর প্রতি আহ্বান জানিয়েছে। এখানে উল্লেখ্য যে, মার্কিন সরকার রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নৃশংস ভূমিকার কঠোর সমালোচনা করলেও তারা এখনও পর্যন্ত একে গণহত্যা বলে আখ্যা দিতে রাজি হয়নি।

এদিকে, কংগ্রেসে প্রায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবটিকে ট্রাম্প প্রশাসনের এই অবস্থানের প্রতি ধিক্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান এড রয়েস প্রস্তাবটি সমর্থন করে বলেন, মায়ানমারে যা ঘটেছে তা গণহত্যা। এই গণহত্যার স্বীকৃতি দেওয়া মার্কিন সরকারের একটি নৈতিক দায়িত্ব। স্বীকৃতি প্রদানে অপারগতার কারণে যারা গণহত্যার জন্য দায়ী, তাদের বিচারের কাঠগড়ায় আনা বাধাপ্রাপ্ত হচ্ছে।
অপরদিকে, প্রতিনিধি পরিষদের প্রস্তাবটি বহুলাংশে প্রতীকী। সেনেটে একই প্রস্তাব সমর্থিত না হলে তা আইনে পরিণত হবে না। সেনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল জানিয়েছেন, এই মুহূর্তে মিয়ানমার সরকারের বিরুদ্ধে এরকম একটি প্রস্তাব গ্রহণ করা হলে সে দেশে গণতন্ত্রের পথে যে অগ্রগতি অর্জিত হয়েছে, তা বিপদগ্রস্ত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর