,

সিরিয়ায় মসজিদ ধ্বংস করল মার্কিন জোট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় একটি মসজিদ ধ্বংস করে দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। গতকাল শনিবার দেশটির হাজিন শহরের মসজিদটিতে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়। ওই মসজিদটি জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ হিসেবে ব্যবহৃত হতো।

মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

হাজিন শহরটি ইউফ্রেটিস নদীর পূর্বতীরে অবস্থিত যা ছিল আইএস অধিকৃত সর্বশেষ বড় শহর। গত কয়েক মাস ধরে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী কুর্দিশ মিলিশিয়াদের সহায়তায় শহরটি দখলে নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের পক্ষে জানানো হয়েছে, হাজিন শহরের ওই মসজিদে আইএস-এর ১৬ জন যোদ্ধা ভারি অস্ত্রসহ অবস্থান করে সেখান থেকেই আক্রমণ চালাতো। মসজিদটিকে তারা তাদের মুলকেন্দ্র হিসেবে ব্যবহার করছিল।

মার্কিন বাহিনী জানায়, ওই হামলায় ৩ আইএস জঙ্গি নিহত হয়েছে।

সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর