,

মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। আজ ফের সেই চেতনা প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে।

একই সঙ্গে বেগম জিয়ার মুক্তির জন্য সংগ্রাম চলছে বলেও উল্লেখ করেন ফখরুল।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রোববার সকালে বিএনপির পক্ষ থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় গোটা জাতি আজ বিজয়ের আনন্দ করতে পারছে না মন্তব্য ফখরুল ইসলাম আরও বলেন, ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর সরকার যে হামলা, মামলা ও নির্যাতন চালাচ্ছে তাতে নির্বাচন একটি প্রহসনে পরিণত হচ্ছে এবং সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন অযোগ্যতার প্রমাণ দিচ্ছে।

তিনি বলেন, প্রতিদিনই ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন অব্যাহত রয়েছে।

এর আগে সকাল ৮ টার দিকে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান ফখরুল। এ সময় দলের ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দীন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর