,

প্রধানমন্ত্রীর শপথ নিলেন শ্রীলঙ্কার পদচ্যুত সেই প্রধানমন্ত্রীই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রোবববার সকালে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে তার শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশটিতে টানা ৫১ দিনের রাজনৈতিক সংকটের অবসান ঘটলো বলে বিবিসির প্রতিবেনে বলা হয়েছে।

গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

এর মধ্য দিয়েই রাজনৈতিক সংকট শুরু হয়। এরপর আগামী ৫ জানুয়ারি নতুন নির্বাচন হবে জানিয়ে গত ৯ নভেম্বর ভেঙে দেওয়া হয় পার্লামেন্টও।

রোববার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনপ্রণেতা হর্ষ ডি সিলভা। এক টুইট বার্তায় ওই অনুষ্ঠানের ছবি পোস্ট করেন তিনি।

এর আগে শনিবারই প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন মাহিন্দা রাজাপাকসে। নিজ বাসভবনে এক অানুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি পদত্যাগপত্রে সই করেন।

জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজাপাকসে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার ছেলে নামাল।

বিক্রমাসিংহের রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি)ইউএনপির মুখপাত্র হরিন ফার্নান্দো শনিবার বলেন, রোববার সকাল ১০টায় রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্টের কাছে শপথ পাঠ করবেন বলে সম্মত হয়েছেন।

এর মধ্য দিয়ে দীর্ঘদিন চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে এবং একই সঙ্গে দেশ ও অর্থনীতি যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল, তা-ও কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর