,

‘নিষেধাজ্ঞা থেকে বাঁচার উপায় শেখাবে ইরান’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশকে আমেরিকার নিষেধাজ্ঞা থেকে বাঁচার উপায় শেখাবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ এই মন্তব্য করেন।

কাতার সফররত জারিফ শনিবার দোহায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বলেন, আমরা আমেরিকার নিষেধাজ্ঞার কারণে চাপের মুখে আছি। কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের নীতিতে কখনোই পরিবর্তন আনবো না।

তিনি ওই সম্মেলনে আরো বলেন, ইরানের এমন কোন শিল্প যদি থেকে থাকে তা হল নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ইরানের স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখা।

আমেরিকা চলতি বছরের নভেম্বরে ইরানের প্রায় ৭০০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ইরানের ওপর শর্ত বেঁধে দেয়।

আরো পড়ুন: শ্যালিকার নগ্ন ছবি অনলাইনে, দুলাভাইকে খুঁজছে পুলিশ

এ ব্যাপারে জারিফ বলেন, আমেরিকা ইরানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যে ১২টি শর্ত দিয়েছে তা কোনভাবেই মেনে নিবে না ইরান।

জারিফ বলেন, আমেরিকার ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামাতে চেয়েছিল। কিন্তু ইরান দেদারছে বিভিন্ন দেশে তেল রপ্তানি করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর