,

ইউনিসেফ থেকে নিষেধাজ্ঞা তুলে নিল নাইজেরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সইউনিসেফের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নাইজেরিয়ার সেনাবাহিনী। শনিবার সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, তাদের দেশের উত্তর-পূর্বাঞ্চলে ইউনিসেফের কর্মীরা ঠিক আগের মতো তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন। এর আগে নাইজেরিয়ার সেনাবাহিনী ইউনিসেফের বিরুদ্ধে অভিযোগ এনেছিল, তারা দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের পক্ষে গোয়েন্দাগিরি চালাচ্ছে। এ ধরনের বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা পরই তাদের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো। খবর আল-জাজিরার।

এক বিবৃতিতে নাইজেরিয়ার সেনাবাহিনী জানায়, ইউনিসেফের কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা তিন মাসের জন্য তুলে নেওয়া হচ্ছে। এ সময়ের মধ্যে তারা আগের মতো দেশটিতে তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউনিসেফের প্রতিনিধিরা যখন কোনো তথ্যের আদান-প্রদান করবেন তখন তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সেটি সম্পন্ন করতে হবে।

এর আগে নাইজেরিয়ার পক্ষ থেকে ইউনিসেফের বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়েছিল, তারা বিভিন্ন লোকজনের প্রশিক্ষণের মাধ্যমে প্রকারান্তরে তাদের দেশের সন্ত্রাস দমনের চেষ্টাকে বানচাল করছে। নাইজেরিয়ার সেনাবাহিনী একে তাদের সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘কুঠারাঘাত’ বলে অভিহিত করে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের জায়গাটি মূলত বোকো হারামের জন্য একটি অভয়ারণ্য। সেখান থেকেই জঙ্গি সংগঠনটি এবং তাদের অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গ্রুপ নাশকতামূলক কার্যকলাপ চালিয়ে আসছে। প্রায় এক দশক ধরেই তারা এই কর্মকাণ্ড চালিয়ে আসছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের হাতে এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। অনেকে প্রাণভয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এছাড়া ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। সহিংসতাময় এই জায়গাটিতে মানুষের বেঁচে থাকার জন্য আন্তর্জাতিক ত্রাণ সহায়তা এখন জরুরি ভিত্তিতে প্রয়োজন। যে পরিমাণ ত্রাণ তাদের কাছে এসে পৌঁছাচ্ছে তা প্রয়োজনের তুলনায় সামান্য বলে সেখানকার অধিবাসীরা অভিযোগ করেছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর