,

আমরা আরো গুলি খাব, কিন্তু মাথা নোয়াব না: রিজভী

news-image

নিউজ ডেস্ক : বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমরা আরো গুলি খাব, কিন্তু মাথা নোয়াব না। দলীয় নেতা মির্জা আব্বাস, মাহবুব উদ্দিন খোকন, রুমানা মাহমুদ ও হাফিজ উদ্দিনের ওপর হামলার জেরে এ কথা বলেন তিনি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। সেখানে রিজভী বলেন, মির্জা আব্বাসের ওপর হামলা হয়েছে। মাহবুব উদ্দিন খোকন গুলি খেয়েছেন। রুমানা মাহমুদ গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু দেখেন, তারা কেউই এলাকা ছাড়েননি। এটা আমাদের নির্বাচনী যুদ্ধ। আন্দোলনের অংশ হিসেবে তা চলবে। জনগণকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার অধিকার আমাদের আছে। আমরা সেই অধিকার প্রতিষ্ঠা করব।

তিনি বলেন, নির্বাচনের প্রাক্কালে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা ছিল। কোনো রাজনৈতিক দলের পক্ষে থাকার কথা ছিল না। কিন্তু নির্লজ্জভাবে তারা সরকারি দলের হয়ে কাজ করছেন। যারা নিরপেক্ষভাবে কাজ করতে চান তাদেরও পক্ষে কাজ করতে বাধ্য করা হচ্ছে।

এসময় টকশোর আলোচকদের প্রতি ক্ষোভ উগরে দেন রিজভী। তিনি বলেন, গেল শুক্রবার ড.কামাল হোসেনের সঙ্গে এক সংবাদকর্মীর বাদানুবাদ হয়েছে। সেটা নিয়ে তুলকালাম হয়ে গেছে। টকশোতে যে যার মতো করে ড. কামালকে ধুয়ে দিয়েছেন। কিন্তু তার গাড়িবহরে হামলা হয়েছে, সেটা নিয়ে কোনো কথা নেই।

নির্বাচনকালীন গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি নেতাদের ওপর হামলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তা নিয়ে কোনো খবর আসেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর