,

ক্ষমতার জন্য ড. কামাল হোসেন আর্দশ বিসর্জন দিয়েছেন

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ক্ষমতার জন্য ড. কামাল হোসেন আর্দশ বিসর্জন দিয়েছেন। আজ শনিবার বিকেলে ধানমন্ডিস্থ নিজ বাস ভবনে ঢাকাস্থ কাজিপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘যারা জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহ পেয়েছেন তারা কিভাবে নিজের আদর্শ বিসর্জন দিয়ে জামাতের সঙ্গে হাত মিলাতে পারেন। দেশের মানুষ এদের কখনও ক্ষমা করবে না।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধীরা যেমন আমাদের স্বাধীনতাকে কখনই মেনে নিতে পারেনি ঠিক তেমনি তাদের বংশধরেরাও আমাদের স্বাধীনতার অস্তিত্ব মানে না। অথচ ড. কামাল হোসেনদের মত কিছু তথাকথিত স্বাধীনতার স্বপক্ষের লোকেরা আজ স্বাধীনতা বিরোধীদের সাথে কেবল ঐক্যই করেনি তাদেরকে ক্ষমতায় নেবার জন্য ধানের শীষ মার্কায় নমিনেশনও দিয়েছে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশবাসীকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। তাদেরকে কেবল নির্বাচনেই নয় দেশের সবকিছু থেকেই বয়কট করতে হবে।’

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসী আবারো শেখ হাসিনাকে বিজয়ী করবে। দেশের মানুষ চক্রান্তকারিদের ভোট দিবে না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সবার সতর্ক থাকতে হবে এবং সহিঞ্চুতার পরিচয় দিতে হবে। কারণ নির্বাচন ভন্ডুল করার গভীর চক্রান্ত এখনো অব্যাহত আছে। বিএনপিকে বলবো কোন অযুহাতে নির্বাচন থেকে সরে যাবেন না।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর