,

প্রেমিকাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন সিয়াম

news-image

বিনোদন ডেস্ক : সিয়াম আহমেদ। তার প্রেমিকার নাম অবন্তী। দীর্ঘ সাত বছর তাদের প্রেমের সম্পর্ক। তার থেকেও বড় কথা হচ্ছে এত বছর ধরে এই সম্পর্ক টিকিয়ে রেখেছেন চিত্রনায়ক সিয়াম। এবার সেই সম্পর্ক সংসারজীবন পর্যন্ত নিয়ে যাচ্ছেন তিনি।

শুক্রবার রাতে রাজধানীর বারিধারায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে কনে শাম্মা রুশাফি অবন্তীর বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান হয়। শনিবার সন্ধ্যায় সিয়ামের রাজারবাগের বাসায় আরেকটি গায়েহলুদের অনুষ্ঠান হয়। ১৬ ডিসেম্বর দুজনার আকদ অনুষ্ঠিত হবে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা হবে আগামী বছর।

জানা যায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতক শেষ করেছেন অবন্তী। এখন তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নি করছেন।

‘ভালোবাসা ১০১’ নাটকের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু সিয়ামের। ছোট পর্দা থেকে বড় পর্দায় বেশি সফলতা পেয়েছেন সিয়াম। তার প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। এরপর ‘দহন’ দিয়েও আলোচনায় রয়েছেন তিনি।

প্রেমিকাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন সিয়াম
হলুদ অনুষ্ঠানে সিয়াম অবন্তী। ছবি: ফেসবুক

এদিকে, সিয়াম আহমেদের তৃতীয় ছবি ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। ছবিটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর