মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগের নেতাকর্মীরা পা ভাঙলো আওয়ামী লীগ নেতার

news-image

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জমাদ্দারকে (৫৫) পিটিয়ে পা ভেঙে দিয়েছে নিজ দলের লোকেরা। তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চালরায়েন্দা-তাফালবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালে শত শত নেতাকর্মী ভিড় করে হামলার নিন্দা ও বিচার দাবি করেন।

দলীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২৩ ডিসেম্বর নৌকা মার্কার জনসভাকে সফল করতে শুক্রবার বিকেলে সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারের মুক্তিযোদ্ধা কার্যালয়ে প্রস্তুতি সভা করছিলেন দলের নেতাকর্মীরা। ওই সভার সভাপতিত্ব করা নিয়ে নিজেদের মধ্যে অনৈক্যের সৃষ্টি হয়। এ সময় যুবলীগের একটি গ্রুপ সভা থেকে বেরিয়ে যায়। পরে ওই নেতাকর্মীরা চালরায়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় এলে চায়ের দোকানে বসে থাকা রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য শাহজাহান বাদল জমাদ্দারের ওপর হামলা চালায়।
হামলাকারীরা ধারাল অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এতে তার ডান পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। একপর্যায় চায়ের দোকানের কেটলির গরম পানি তার গায়ে ঢেলে দেয় তারা। এ সময় চা দোকানি শহিদুল হাওলাদার (৫০) ঠেকাতে গেলে তিনিও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা বাদল জমাদ্দারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দিবাকর বসাক বলেন, তার ডান পা ভেঙে যাওয়ায় প্রাথমিকভাবে ব্যান্ডেজ করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

আহত বাদল জমাদ্দারের বড় ভাই মো. বেল্লাল হোসেন জমাদ্দার বলেন, দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে আমার ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগের পক্ষে থাকায় তার ওপর এ হামলা চালানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল বলেন, নৌকার বিজয় নস্যাৎ করতে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা বাদল জমাদ্দারকে উদ্ধার করে হাপাতালে নিয়ে আসি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক