,

যেখানে প্রতিদিন ১ হাজার ‘বিএমডব্লিউ’ তৈরি হয়

news-image

অনলাইন ডেস্ক : বিএমডব্লিউ গাড়ির প্রতি ক্ষমতাধর ও বিত্তশালীদের মোহ দীর্ঘদিনের।বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, ব্যবসায়ী, সেলিব্রেটি থেকে শুরু করে আন্ডার ওয়ার্ল্ডের ক্ষমতাধররা ব্যবহার করেন গাড়িটি। তবে, বিএমডব্লিউ নানা মডেলের গাড়ি আজকাল রাস্তায় দেখা গেলেও গাড়িটির নির্মাণ, দামসহ নানা কৌতূহল ঘুরে ফিরে মানুষের মনে। আর থাকবেই না কেন? বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের রুচির তালিকায় যখন গাড়িটি, সেখানে কৌতূহল কিছু না কিছু থাকবেই। চলুন জেনে নেই কী আছে এই গাড়িতে। আর কীভাবে প্রস্তুত করা হয় গাড়িটি।

জার্মানির মিউনিখ শহরে বিশ্বের নামকরা এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির কারখানা। ১৯৫২ সাল থেকে বিএমডব্লিউ গাড়ি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এই কারখানা থেকে।বিশ্বের অভিজাত শ্রেণীর মানুষের জন্য তৈরি এই গাড়িটির নির্মাণযজ্ঞ জানলে চমকে যাবেন আপনিও! প্রতিদিন এই কারখানা থেকে রোবট দলের মাধ্যমে প্রতিদিন ১ হাজার গাড়ি উৎপাদন করে প্রতিষ্ঠানটি।

বিএমডব্লিউ তৈরি নিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক (থ্রি-সিরিজ প্রজেক্ট) আলেকজান্ডার র‌্যায়স ফর্স্টাড বলেন, ‘আমরা গাড়ি নির্মাণের জন্য কারখানাটি নির্মাণ করি ১৯৫২ সালে। মিউনিখের এই কারখানা থেকে বিশ্বব্যাপী বিএমডব্লিউ বাজারজাতকরণ শুরু করি। ১৯৯৯ সাল বিএমডব্লিউ এর কারখানাটি ‘ফোর সাইল্যান্ডার’ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। ৫০ টি দেশের প্রায় আট হাজার কর্মী এই কারখানায় উৎপাদন কাজে নিয়োজিত রয়েছেন।

তিনি আরও বলেন, ‘বিএমডব্লিউ ‘সিডানের’ থ্রি সিরিজের সিক্স মডেলটিও এই কারখানায় তৈরি হয়। ২০১৭ সালে এই কারখানায় বিএমডব্লিউ-এর থ্রি সিরিজের গাড়িটি বিক্রির জন্য বিশ্বব্যাপী ২০ শতাংশ দাম কমানো হয়েছিল। যে মডেলের গাড়িটি মূল্যছাড় দেওয়ার পর বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিল। জ্বালানি ক্ষমতাসম্পন্ন এই গাড়িটির বিভিন্ন যন্ত্রাংশ এই কারখানায় তৈরি করা হয়। এবং প্রতিদিন প্রায় ৩২ হাজার যন্ত্রাংশ এই কারখানা থেকে উৎপাদন করা হচ্ছে।বিশেষ করে বিএমডব্লিউ থ্রি-সিরিজ গাড়িটির জন্য আলাদাভাবে ৬০০ যন্ত্রাংশ এই কারখানায় তৈরি হচ্ছে।’

‘গাড়ির ওজন কমিয়ে আনার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন স্টিল ব্যবহার করা এই গাড়িটিতে। যা প্রায় অ্যালমেনিয়াম গুণাগুন সম্পন্ন।প্যারিসের আইফেল টাওয়ার নির্মাণের সময় প্রতি ১২ দিন অন্তর যে পরিমান স্টিল ব্যবহার করা হতো, ঠিক সে পরিমান স্টিল মিউনিখের এই কারখানা থেকে বড়ি প্রস্তুত করতে ব্যবহার হয়। প্রায় ৯৫ শতাংশ বডি প্রস্তুত করা হয় এই কারখানা থেকে।

শুধু তাই নয়, ৮০০শ অধিক রোবট গাড়ির ছয় হাজার যন্ত্রাংশ সংযুক্ত করার কাজে নিয়োজিত রয়েছে। বিএমডব্লিউ থ্রি-সিরিজের গাড়িটি পেইন্ট করার জন্য তীক্ষ্র বুদ্ধিমতাসম্পন্ন রোবট রয়েছে এই কারখানায়।
সূত্র: সিএনএন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর