,

বর্জ্য থেকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ

news-image

দেশে প্রথম বারের মত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এজন্য ২৫ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে চাসিকের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।অতি সম্প্রতি করপোরেশনের সম্মেলন কক্ষে এ বিষয়ে একিট সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। চুক্তিপত্রে করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে প্রধান প্রকৌশলী (আইপিপি সেল) মো. মাহবুবুর রহমান স্বাক্ষর করেন। এ সময় চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ, সচিব মো. আবুল হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী (বিতরণ দক্ষিণাঞ্চল) প্রবীর কুমার সেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সামছুল আলম, প্রকৌশলী রেজাউল করিম ও সহকারী প্রধান প্রকৌশলী ইমাম হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র বলেন, প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ কিনবে বিউবো। করপোরেশন বিনা মূল্যে তাদের জায়গা দেবে। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল নগরবাসীকে ক্লিন ও গ্রিন সিটি উপহার দেওয়া। তাই আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনা ও ব্যবহার নিশ্চিত করে পরিবেশবান্ধব নগর গড়তে বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের এই উদ্যোগ নেয়া হয়েছে। সূত্র জানায়, বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হলে চট্টগ্রাম অঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুৎ ঘাটতি দূর হবে। প্ল্যান্টের স্থান নির্ধারণ টেন্ডার প্রক্রিয়াসহ আরো দুটি চুক্তি স্বাক্ষরের পর বিদ্যুৎ উৎপাদনে যেতে প্রায় তিন বছর সময় লাগতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী চসিক বিনা মূল্যে জায়গা দেবে। প্রতিদিন আড়াই হাজার মেট্রিক টন বর্জ্য সংগ্রহ থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। বিনা মূল্যে বিদ্যুৎ প্ল্যান্টে বর্জ্য পৌঁছে দেবে চসিক। সংশ্লিষ্টরা মনে করেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি গড়ে উঠলে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে এবং পরিবেশ উন্নয়নের পাশাপাশি পূরণ হবে নগরবাসীর বিদ্যুৎ চাহিদা।

এ প্রসঙ্গে বিপিডিবি’র পরিচালক সাইফুল হাসান চৌধুরী আমাদের অর্থনীতিকে বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের আরও পরিকল্পনা আমাদের রয়েছে। উল্লেখিত প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনের বর্জ্যকে কাজে লাগানো হবে। এতে একদিকে যেমন নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত হবে তেমনই আমাদের বিদ্যুৎ উৎপাদনও বেড়ে য়াবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর