,

জামায়াত প্রশ্নে যা বললেন ড. কামাল

news-image

নিউজ ডেস্ক: স্বাধীনতাবিরোধী দল জামায়াত নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর চটে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শহীদ বুদ্ধিজীবী দিবসে শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকে চটে যেতে দেখা যায়।

সাংবাদিকদের সঙ্গে আলাপে ড. কামাল প্রথমে বলেন, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের বিরুদ্ধে যারা কাজ করছেন, লোভ-লালসা নিয়ে লুটপাট করছেন তাদের হাত থেকে দেশকে মুক্ত করবো। লাখো শহীদ জীবন বিসর্জন দিয়েছেন, সেই স্বাধীনতাকে আমরা ধরে রাখি, সবার জন্য অর্থপূর্ণ করি।

শোষণমুক্ত সুন্দর সমাজের জন্য কাজ করে যাচ্ছেন জানিয়ে ঐক্যফ্রন্ট নেতা বলেন, এর জন্য শর্ত হচ্ছে জনগণের ঐক্য।

এসময় স্বাধীনতাবিরোধী জামায়াতের বিষয়ে তার অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষেপে যান ড. কামাল হোসেন। তিনি উল্টো প্রশ্ন করেন, ‘…বেহুদা কথা বলো, কতো পয়সা পেয়েছো এই প্রশ্ন করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছো? পয়সা পেয়ে শহীদ মিনারে এসে শহীদদের অশ্রদ্ধা করো? শহীদদের কথা চিন্তা করো! চুপ করো…চুপ করো! খামোশ! অসহ্য!’

এসময় প্রশ্নকর্তা সাংবাদিকের পরিচয়ও জানতে চান ড. কামাল।

তখন তার সঙ্গে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য রেজা কিবরিয়াসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কামালের গাড়িবহরে হামলার অভিযোগ
এদিকে, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার সময় ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে বলে গণফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তাদের দাবি, হামলায় কামালের গাড়ি ক্ষতিগ্রস্ত না হলেও বহরের পেছনে থাকা ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, জগলুল হায়দার আফ্রিক, ঢাকা-১৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সিদ্দিক সাজুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১০-১২ জন আহত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর