,

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ায় আহ্বান রিজভীর

news-image

নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যদি সহিংসতা না চান তাহলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হোক। এছাড়া আওয়ামী লীগ সমর্থকদের হামলা থেকে রক্ষা পেতে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সহায়তা না পাওয়ায় নিজেদেরই আত্মরক্ষা করতে হবে বলে দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, নির্বাচন কমিশন সমস্যার সমাধান না করে বা এর দায় না নিয়ে তৃতীয় শক্তির কথা বলা রহস্যজনক।

রুহুল কবির রিজভী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয়রা যখন আমাদের ওপর হামলায় ব্যস্ত তখন এর দায় ইসি না নিয়ে তৃতীয় শক্তির কথা বলছেন, যা রহস্যজনক। তাদের বর্তমান কথাবার্তা সন্দেহজনক।

তিনি বলেন, ইসি যদি সহিংসতা না চান তাহলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হোক। দেশের পুলিশ-ইসি এখন সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে লিখিত ও মৌখিক অবহিত করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর